রবি – বৃহঃ  ৯:০০ – ১৮:০০ +880 175 705 0752
🔒 ডেটা নিরাপত্তা ও গোপনীয়তা

গোপনীয়তা নীতি (Privacy Policy)

সর্বশেষ আপডেট: সেপ্টেম্বর ২০২৬

WebHat (ওয়েবহাট) আমাদের ব্যবহারকারীদের তথ্যের গোপনীয়তাকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে। এই নীতিমালায় ব্যাখ্যা করা হয়েছে আমরা কীভাবে আপনার তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও সুরক্ষিত রাখি।

১. সংগৃহীত তথ্যাবলী

আমরা অ্যাকাউন্ট তৈরির সময় নাম, মোবাইল নাম্বার, ইমেইল ও বিজনেসের নাম সংগ্রহ করি। আপনার গ্রাহকদের অর্ডার তথ্য সুরক্ষিতভাবে আপনার অ্যাকাউন্টের ডাটাবেজে সংরক্ষিত থাকে।

২. তথ্যের ব্যবহার

আপনার তথ্য শুধুমাত্র আপনাকে সফটওয়্যার সেবা প্রদান, টেকনিক্যাল সাপোর্ট, অ্যাকাউন্ট ভেরিফিকেশন এবং সিস্টেম নোটিফিকেশন পাঠানোর উদ্দেশ্যে ব্যবহৃত হয়।

৩. পেমেন্ট ও আর্থিক তথ্যের নিরাপত্তা

WebHat কোনো ব্যবহারকারীর ক্রেডিট কার্ড বা ব্যাংক একাউন্টের গোপন পিন/পাসওয়ার্ড সংরক্ষণ করে না। সকল পেমেন্ট সম্পূর্ণ এনক্রিপ্টেড ও নিরাপদ মোবাইল ব্যাংকিং (bKash/Nagad) চ্যানেলের মাধ্যমে যাচাই করা হয়।

৪. কুকিজ ও ট্র্যাকিং

আমাদের প্ল্যাটফর্ম ব্যবহারকারীর সেশন ম্যানেজমেন্ট ও পারফরম্যান্স পর্যবেক্ষণের জন্য স্ট্যান্ডার্ড কুকিজ ব্যবহার করে।